Posts

উদ্যোক্তা হতে চাইলে আপনাকে কিছু ত্যাগ স্বীকার করতে হবে:

Image
  সর্বপ্রথম আপনার লাইফ স্টাইলে অনেক পরিবর্তন আনতে হবে। এই পথে নামার পর থেকেই আপনার জীবনে বেশ কিছু পরিবর্তন আসতে শুরু করবে। আপনার চিন্তা ভাবনা থেকে শুরু করে আপনার ব্যবহার আচার, চলাফেরা, কথাবার্তা – সবকিছুতেই বদল আসবে। ভালোভাবে কাজ শুরু করার পর বুঝতে পারবেন – আপনি ইচ্ছামত ঘুমাতে পারছেন না, নিজের মত সময় কাটানোর মত সময় পাচ্ছেন না, বন্ধুবান্ধবের সাথে ইচ্ছামত আড্ডা দিতে পারছেন না। সেইসাথে, অনেক কাছের মানুষ – যারা কখনও আপনার ব্যাপারে প্রশ্ন করেনি – তারা বিভিন্ন ধরনের অভিযোগ করতে শুরু করবে। কারণ তাদের পেছনে যে এনার্জি ও সময় দিতেন – তা এখন আর দিচ্ছেন না।  অনেকে স্বার্থপরও বলে বসবে। মানুষ যেভাবে আগে আপনাকে দেখত, এখন আর দেখবে না। এবং এটা অনেক সময়েই আপনাকে মানসিক যন্ত্রণা দেবে। এবং এগুলো সাথে নিয়ে নিজের কাজ করে যাওয়াটা বড় একটা চ্যালেঞ্জ। কিন্তু সফল উদ্যোক্তা হওয়ার জন্য এগুলো সহ্য করে কাজ করে যেতে হবে। ব্যবসা সফল হওয়ার আগ পর্যন্ত আপনার প্রধান মনোযোগের বিষয় হবে কিভাবে ব্যবসাকে সফল করবেন। এবং সফল হওয়ার পরও আপনাকে এটা চালিয়ে যেতে হবে। আপনার প্রতিটি দিনই হতে হবে রুটিন মাফিক, শিডিউল ধরে। দিনের ...